জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে বিমানে লোকসান : মন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩১ এএম

জ্বালানি তেলের মূল্য ও উড়োজাহাজের লিজ খরচ বৃদ্ধিসহ নানা কারণে ২০১৭-১৮ অর্থবছরে বিমানে লোকসান হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী। গতকাল জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ রুমিন ফারহানার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০১৪-১৫ অর্থবছর থেকে পরপর তিন অর্থবছর লাভ করেছে। তবে ২০১৭-১৮ অর্থবছরে ২০১.৪৭ কোটি টাকা লোকসান করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত