মেষ : বিদেশে চাকরি হওয়ার সুযোগ আসবে। বিদেশে শ্রমিক সরবরাহের ব্যবসা ভালো চলবে। জনসেবায় ব্যস্ততা বাড়বে।
বৃষ : কাজের দায়িত্ব বাড়বে। আশা পূরণে দেরি হবে। সন্তানের শিক্ষায় কিছুটা বাধা দেখা দেবে।
মিথুন : কর্মচারীদের জন্য সময় ও খরচ বাড়বে। কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়াতে মনে অতৃপ্তি বাড়বে। স্বাস্থ্য ভালো যাবে না।
কর্কট : ঠিকাদারি ব্যবসায় বাধার জন্য খরচ বাড়বে। চাকরিতে বিদেশে নিয়োগ হতে পারে। কৃষিকাজে জড়িত ব্যক্তিদের সময়টা শুভ।
সিংহ : স্ত্রীর আয় বাড়বে; কিন্তু সঞ্চয় হবে না। কাজের ফল পেতে দেরি হবে। প্রেমে বাধার সৃষ্টি হবে।
কন্যা : স্ত্রীর বিদেশ গমন নিশ্চিত হবে। ভ্রমণ শুভ। আয় থেকে ব্যয় বৃদ্ধি হবে। উপার্জনে বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে।
তুলা : ঋণের সহযোগিতা পেতে দেরি হবে। রাজনীতিতে কৌশলী হোন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
বৃশ্চিক : রাজনৈতিক কাজে বেশি সময় ব্যয় হবে। ব্যবসা ও চাকরি উভয় ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। ফল দেরিতে পেলেও অর্থ সঞ্চয় হবে।
ধনু : কাজের পরিধি বেড়ে যাবে। কিন্তু সহকর্মী ও কাজের লোকের অভাব দেখা দেবে। ব্যয় বাড়তে পারে।
মকর : লেখাপড়ায় আনন্দ যোগ আছে। স্বল্প ভ্রমণ শুভ। ব্যবসায় খ্যাতি লাভ।
কুম্ভ : আইনি লড়াইয়ে প্রভাবশালী প্রতিপক্ষ বাধা দিতে চেষ্টা করবে। আত্মীয় ও কর্মচারীরা পক্ষে থাকবে। উপার্জন দেরিতে হবে।
মীন : চর্মরোগ দেখা দিতে পারে। ভ্রমণে আনন্দ লাভ হবে। দাম্পত্য জীবনে কিছুটা ঝামেলা থাকবে।
