হরিয়ানা ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের আচার্য হচ্ছেন কপিল দেব

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৩ এএম

হরিয়ানা স্পোর্টস ইউনিভার্সিটির প্রথম আচার্য হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিলদেব। হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ শনিবার ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কপিলের নাম ঘোষণা করেন।

ক্রীড়ামন্ত্রী জানান, সোনিপথের রাইয়ে পূর্ণাঙ্গ এই ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করছে হরিয়ানা সরকার। বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে থেকে এখনও না এলেও, বাকি কাজ শেষ।

হরিয়ানায় ১৯৭৫ সালে ক্রিকেটে অভিষেক হয়েছিল অলরাউন্ডার কপিলদেবের। পাঞ্জাবের বিপক্ষে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার শুরু করেন। তার দারুণ পেস বোলিংয়ের সামনে মাত্র ৬৩ অলআউট হয়ে গিয়েছিল পাঞ্জাব।

ভারতে বাকি দুটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় রয়েছে গুজরাটের গান্ধীনগর ও তামিলনাড়ুর চেন্নাইয়ে। গুজরাটে রয়েছে স্বর্ণিম গুজরাত ও চেন্নাইয়ে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইউনিভার্সিটি। এ ছাড়া মণিপুরের ইম্ফলে আরও একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে তৈরিতে সবুজসংকেত দিয়েছে নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত