শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে জাপা পাশে থাকবে : জি এম কাদের

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৬ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ন্যায্য অধিকার আদায়ে জাতীয় পার্টি সব সময় শ্রমিকদের পাশে থাকবে। গতকাল সোমবার বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

জাতীয় শ্রমিক পার্টির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, অধিকার ও দাবি আদায়ে সংগঠনের শক্তি বাড়ানোর কোনো বিকল্প নেই। দলকে আরও শক্তিশালী করুন। জাতীয় পার্টিই বাংলাদেশে একমাত্র শ্রমিকবান্ধব রাজনৈতিক শক্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত