রংপুর-৩ উপনির্বাচন পেছাতে সিইসিকে স্মারকলিপি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৯ এএম

রংপুর-৩ আসনের উপনির্বাচন পেছানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে স্মারকলিপি দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এ-সংক্রান্ত স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে বিগত সংসদ নির্বাচনের সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় ইসিকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি শারদীয় দুর্গোৎসব সামনে রেখে রংপুর-৩ আসনে ভোটের দিন ৫ অক্টোবর থেকে পরিবর্তন করে দুর্গোৎসব পরবর্তী যেকোনো দিন দেওয়ার অনুরোধ করা হয়। গত ১২ সেপ্টেম্বর পূজা উদযাপন পরিষদও এ ধরনের দাবি জানিয়েছিল। সে সময় ইসি সচিব মো. আলমগীর জানান, রংপুর-৩ আসনের ভোট পেছানো হবে না। নির্ধারিত সময়ে ভোট হলে নির্বাচনী এলাকার সবার জন্য সুবিধা হবে। এ ছাড়া ১০ অক্টোবরের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতার কথাও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত