দ্বিতীয়বারের মতো পেছাল জাতীয় পার্টির কাউন্সিল। এবার কাউন্সিলের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২৮ ডিসেম্বর। এর আগে প্রথমে ৩০ নভেম্বর এবং পরে পরিবর্তন করে ২১ ডিসেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছিল। জাতীয় পার্টির সভাপতিম-লীর সদস্য আলমগীর শিকদার লোটন এই তথ্য নিশ্চিত করে গতকাল সোমবার রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘কাউন্সিলের নতুন তারিখ ২৮ ডিসেম্বর নির্ধারণ করেছি আমরা। আশা করছি সুন্দরভাবে আমাদের কাউন্সিল করতে পারব। এজন্য সার্বিক প্রস্তুতি চলছে।’
×
