জন্মদিনে মোদিকে শচীন-কোহলিদের শুভেচ্ছা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১২ পিএম

৬৯ বছরে পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ। শুভেচ্ছা জানিয়েছেন দেশটির ক্রিকেটাররাও।

কিংবদন্তি শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ভিভিএস লক্ষ্মণ, সাবেক ক্রিকেটার বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীরসহ মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

মোদির জন্মদিনে লিটল মাস্টার শচীন টেন্ডুলকার লিখেছেন, “শুভ জন্মদিন মহামান্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। সুস্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন ভারত গড়ায় আপনার মিশনটি আমাদের সবার জন্য একটি অনুপ্রেরণা। আপনার সুস্বাস্থ্য কামনা করছি।”

টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, “আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে শুভেচ্ছা, শুভ জন্মদিন। আপনার সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি। আপনার অসামান্য নেতৃত্বে দেশ-জাতি সাফল্যের সর্বোচ্চ শিখরে আরোহণ করুক।”

শিখর ধাওয়ান লিখেছেন, “শুভ জন্মদিন আমাদের সম্মানিত ও মহামান্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে। আমাদের দেশকে মহান করতে সকল প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ, স্যার।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত