বাণিজ্যে অর্থায়ন সহজ করবে ডিজিটাল প্রযুক্তি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৯ পিএম

ব্লক চেইন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আর্থিক প্রযুক্তিগুলো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) জন্য বাণিজ্য অর্থায়নে দক্ষতা ও সহজলভ্যতা বৃদ্ধি করতে পারে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইসক্যাপ)-এর প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিষ্ঠান দুটি গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ‘দি এশিয়া-প্যাসিফিক ট্রেড ফ্যাসিলিটেশন রিপোর্ট-২০১৯’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করে বলে এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিবেদনে বিশ্বব্যাপী বাণিজ্যে ব্যাপকভাবে অর্থায়নের চাহিদার কথা তুলে ধরা হয়। যার আনুমানিক আয়তন ১ দশমিক পঞ্চাশ ট্রিলিয়ন বা ৪০ শতাংশ এই অঞ্চলে।

বৃহত্তর সংস্থাগুলোর তুলনায় এসএমই খাতে ট্রেড ফাইন্যান্স অ্যাপ্লিকেশনগুলো প্রত্যাখ্যানের হার সবচেয়ে বেশি হওয়ায় এই খাত ক্ষতিগ্রস্ত বেশি হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত