দেশের দরিদ্র পরিবারের ছয়শোরও বেশি শিশুর হার্ট অপারেশনের জন্য আর্থিক তহবিল তৈরি গড়লেন ভারতের ক্রিকেট লিজেন্ড সুনীল গাভাস্কার। আমেরিকা সফরের সময় ‘হার্ট টু হার্ট’ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে এই মহান কাজের সঙ্গে যুক্ত হয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক।
‘হার্ট টু হার্ট’ ফাউন্ডেশন ও সুনীল গাভাস্কারের অর্থ সাহায্যে ভারতের সত্য সাই সঞ্জীবনী হাসপাতালের বিভিন্ন শাখায় বিনামূল্যে ওই দরিদ্র শিশুদের হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হবে। ২০১২ সাল থেকে এখনও পর্যন্ত ১০ হাজারটি সফল হার্ট অপারেশন করে নজির গড়েছে এই হাসপাতালের মহারাষ্ট্র, ছত্তিশগড় ও হরিয়ানা শাখা।
সমীক্ষা বলছে, উপযুক্ত পেডিয়াট্রিক কেয়ার ও আর্থিক অভাবে ভারতে প্রতিদিন আড়াইশোর বেশি শিশুর মৃত্যৃ হয় ভারতে। সেই সব শিশুদের জন্য কিছু করতে পেরে খুশি ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র গাভাস্কার। এই উদ্দেশ্যে তার আমেরিকা সফর সফল বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য গত মাসেই বিনামূল্যে হার্ট অপারেশনের জন্য 'ফ্রিডম ফ্রম সিএইচডি' নামে প্রচার শুরু করেছে ‘এইচ টু এইচ ফাউন্ডেশন’। সেই প্রচারের অংশ হিসেবে 'ব্যাট ফর লাইফের' সঙ্গে যুক্ত হতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন গাভাস্কার।
