পার্বতীপুরে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮ এএম

দিনাজপুরের পার্বতীপুরে রেলের জমিতে গড়ে ওঠা দোকানপাট, বাসাবাড়িসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ দুদিনব্যাপী অভিযান গতকাল বুধবার সকালে শুরু হয়েছে। শহরের পশ্চিম হুগলীপাড়া, বাস টার্মিনাল, পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের পাশে ও আদর্শ কলেজপাড়া এলাকার সাত শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয় প্রথম দিন। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পশ্চিম জোনের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। এ সময় তার সঙ্গে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব মোহাম্মদ সামছুজ্জামান, পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান, বিপুলসংখ্যক র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত