বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৯ এএম

চাঁদপুরের কচুয়া উপজেলায় গতকাল শুক্রবার বিদ্যুতের তারে জড়িয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মো. মাকসুদুর রহমান (১৪) নামের ওই শিক্ষার্থী উপজেলার মনপুরা গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে মনপুরা বাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলছিল মাকসুদ। একপর্যায়ে বিদ্যালয়ের ভবনের ছাদে বল উড়ে যায়। ছাদ থেকে বল আনতে গিয়ে  বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাবা রুহুল আমিন জানান, তার ছেলে শাহরাস্থি উপজেলায় একটি কওমি মাদ্রাসায় লেখাপড়া করত। মাদ্রাসা ছুটি হওয়ায় শুক্রবার সকালে গ্রামের বাড়িতে ক্রিকেট খেলতে এসে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। সে কোরআনে হাফেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত