সাশ্রয়ী দামে ৮ জিবি র‌্যামের ফোন আনল অপো

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১০ এএম

দেশের বাজারে অপো এনেছে দুটি নতুন মডেলের স্মার্টফোন। গত বুধবার রাজধানীর একটি হোটেলে ‘অপো এ৯ ২০২০’ এবং ‘এ৫ ২০২০’ মডেলের দুটি স্মার্টফোন উন্মোচন করা হয়।

৪৮ মেগাপিক্সেল ক্যামেরাসমৃদ্ধ কোয়াড ক্যামেরাযুক্ত অপো এ৯ ২০২০-তে থাকছে ৮ গিগাবাইট র‌্যাম এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আর অপো এ৫ ২০২০-এ থাকছে কোয়াড ক্যামেরা, ৪ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট মেমোরি। স্মার্টফোন দুটির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং, ক্রিকেটার তাসকিন আহমেদ, অপো বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার আইয়ানো প্রমুখ।

অপো এ৯ ২০২০ স্মার্টফোনটিতে রয়েছে ৮ গিগাবাইট র‌্যাম, স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। গেমারদের কথা ভেবে ফোনটিতে যুক্ত করা হয়েছে ‘ডলবি এটমস সাউন্ড ইফেক্ট’। রিয়ার ক্যামেরায় আছে ৪৮ মেগাপিক্সেলের লেন্স, ৮ মেগাপিক্সেলের ‘আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল’ লেন্স, ২ মেগাপিক্সেলের পোর্ট্রটে লেন্স এবং ২ মেগাপিক্সেলের মনোলেন্স। সামনে আছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাকআপের জন্য থাকবে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ‘অপো এ৯ ২০২০’ পাওয়া যাবে ‘স্পেস পার্পল’ এবং মেরিন গ্রিন রঙে। আর ‘অপো এ৫ ২০২০’ স্মার্টফোনটিতেও স্থাপন করা হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এতেও থাকছে ১২ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ এবং স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর। থাকছে ৪ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। অপো এ৫ ২০২০ পাওয়া যাচ্ছে ‘মিরর ব্ল্যাক’ ও ‘ড্যাজলিং হোয়াইট’ রঙে। অপো এ৯ ২০২০ পাওয়া যাবে ২৪ হাজার ৯৯০ টাকায় এবং অপো এ৫ ২০২০ পাওয়া যাবে ১৯ হাজার ৯৯০ টাকায়। এরই মধ্যে স্মার্টফোনটির অগ্রিম বুকিং শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত