লক্ষ্মীপুরে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে সদর উপজেলার শাকচর এলাকায় এ ঘটে।
পুলিশ বলছে, দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন ওই যুবক। ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, ভোররাতে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা্ করেন।
নিহত যুবকের নামপরিচয় জানাতে পারেননি ওসি। তবে ডাকাত সদস্য হতে পারে বলে ধারণা করছেন পুলিশের এ কর্মকর্তা।
