তেল উৎপাদন স্থাপনা আক্রান্ত হওয়ার পর সৌদি আরবে আরও সেনা পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কত সংখ্যক সেনা পাঠানো হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে এ সেনা মোতায়েন করা হবে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।
বিবিসি জানায়, গত সপ্তাহে সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে হামলার দায় স্বীকার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র উভয়ই এ হামলার জন্য ইরানকে দায়ী করে।
এর আগে শুক্রবার ইরানের ওপর ‘সর্বোচ্চ পর্যায়ের’ অবরোধ আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির সঙ্গে সামরিক সংঘাত এড়িয়ে যাওয়ার ইঙ্গিত দেন তিনি।
‘আমি মনে করি শক্তিশালী ব্যক্তির পদক্ষেপ, যে বিষয়টা শক্তি প্রদর্শন করে, কিছুটা সংযমও প্রদর্শন করে থাকবে’ বলেন ট্রাম্প।
ওভাল অফিসে সাংবাদিকের তিনি আরও বলেন, ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং সার্বভৌম সম্পদ তহবিল নতুন এই অবরোধের আওতায় আসবে।
