রোহিঙ্গা প্রত্যাবাসন

চীনকে নিয়ে ত্রিদেশীয় যৌথ ওয়ার্কিং কমিটি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৪ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া ১১ লাখ ২০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে ত্রিদেশীয় যৌথ ওয়ার্কিং কমিটিতে যুক্ত হচ্ছে চীন। এছাড়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে চীনের পক্ষ থেকে তাগিদও দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে ত্রিপক্ষীয় বৈঠকে এ তাগিদ দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই ও মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ কিয়াও তিন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় ত্রিদেশীয় যৌথ ওয়ার্কিং কমিটিতে যুক্ত হচ্ছে চীন। তবে এ প্রস্তাবে মিয়ানমার প্রথমে আপত্তি করলেও পরে মেনে নিয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে এতদিন বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং কমিটি কাজ করে আসছিল, তবে এই কমিটিতে এবার চীন যুক্ত হচ্ছে। নিউ ইয়র্কে চীনের মধ্যস্থতায় এ ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত