পণ্যের গুণগত মান বাড়াবে প্রতিযোগিতা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:২১ পিএম

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন বলেছেন, বাজারে প্রতিযোগিতার পরিবেশ বজায় থাকলে পণ্য ও সেবার গুণগত মান বাড়বে। পাশাপাশি পণ্যে বৈচিত্র্য আসবে এবং নতুন উদ্যোক্তার জন্য বাজারে প্রবেশ সহজ হবে।

গতকাল বুধবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কার্যালয়ে ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম অবহিতকরণ’বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. আবদুর রউফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাজারে ভারসাম্য বজায় রাখতে প্রতিযোগিতা কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে বাণিজ্য সচিব বলেন, সেবা দাতা ও সেবা গ্রহীতার মধ্যে ন্যায্যতা রক্ষার বিষয়টি কমিশনকে দেখভাল করতে হবে। প্রতিযোগিতা কমিশনের সাফল্য নির্ভর করবে ব্যবস্থাপনা ও প্রাসঙ্গিক বিষয়গুলো কার্যকরের মধ্যে। প্রতিযোগিতা বাড়ার সঙ্গে দুর্নীতি ও অনিয়ম কমে যাবে। তিনি কমিশনের কার্যক্রমের আওতা ও বাজেট সম্প্রসারণে গুরুত্ব আরোপ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত