জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলাম নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, বকশীগঞ্জে বেপারী গ্রামের রফিকুল ইসলাম (১৬) নবম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বুধবার রাতে ওই ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে। জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশ গতকাল সকালে রফিকুলকে আটক করে।
