ড. মসিউর রহমান জানালেন নোট বাতিলের খবর সত্য নয়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৯ পিএম

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, ‘কোনো সরকার যদি গর্দভ দ্বারা পরিচালিত হয়, তাহলে এ ধরনের নোট বাতিলের খবর আগে ঘোষণা দেয়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়।’

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় ডেপুটি গভর্নর এস এম মুনিরুজ্জামান, আহমেদ জামালসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড. মসিউর রহমান বলেন, আমাদের আলোচনায় মূল ইস্যু ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাজ নিয়ে। তারা কীভাবে কাজ বাস্তবায়ন করছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে শুদ্ধি অভিযান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি।

পত্র-পত্রিকায় অর্থনৈতিক অনিয়মের যেসব খবর আসে তা সবসময় পুরোপুরি সত্য নয়Ñ উল্লেখ করে ড. মসিউর বলেন, বেশিরভাগ ক্ষেত্রে আংশিক খবর প্রকাশিত হয়, সবসময় যার কোনো প্রমাণ থাকে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত