বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার সুপারিশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। সভায় শেখ হাসিনা নকশী পল্লী, শেখ হাসিনা বিশেষায়িত জুটমিল, জামালপুর; শেখ হাসিনা তাঁত পল্লী; শেখ হাসিনা সোনালি আঁশ ভবন; শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ; সোনালি ব্যাগ প্রকল্প ও ভিসকস প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার সুপারিশ করে কমিটি।
×
