আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অক্টোবরের বোর্ড মিটিং হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার সিডনিতে। সেটাই সরিয়ে এখন দুবাইতে নিয়ে আসা হয়েছে। যদিও মিটিংয়ের ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি। তবে টাইমস অব ইন্ডিয়া একটি সূত্র উদ্বৃত করে জানিয়েছে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের শরীর খরাপের কারণেই বোর্ড মিটিংয়ের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ভারতীয় ইংরেজি দৈনিকটির প্রতিবেদনে লেখা হয়েছে, ‘চেয়ারম্যানের শরীর ভালো নেই। তাকে লম্বা সময় ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে। এই কারণে মিটিং পরিবর্তন করে দ্বুাইতে নিয়ে আসা হয়েছে।’ আইসিসি সূত্রমতে, শশাঙ্ক মনোহরের বর্তমান যা শারীরিক অবস্থা তাতে তিনি সিডনির মতো দূরের পথে ভ্রমণ করতে পারবেন না। তবে আইসিসি চেয়ারম্যানের কী হয়েছে সে সম্পর্কে প্রতিবেদনে সুনির্দিষ্ট ভাবে কিছু লেখা হয়নি।
