রিয়ালে ফেরার গুঞ্জন উসকে দিলেন মরিনহো

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৫ পিএম

হোসে মরিনহো আবার রিয়াল মাদ্রিদের কোচ হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

স্প্যানিশ ক্লাবটির বর্তমান কোচ জিনেদিন জিদানের অবস্থা খুব একটা ভালো নয়। চারদিকে খবর, যেকোনো সময় তিনি বরখাস্ত হতে পারেন। এমন সময় মরিনহোর একটি মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে।

একটি পর্তুগিজ টিভির সঙ্গে আলাপকালে নামকরা এই কোচ বলেছেন, ‘ইতালিতে আমার যাওয়া হচ্ছে না। ঠিক এই মুহূর্তে ভবিষ্যতের কথা বলাও কঠিন। তবে তৃতীয়বার রিয়ালে ফিরলে বিদায় বলা কঠিন হবে।’

‘ক্যারিয়ারে রিয়ালই আমার সবচেয়ে ভালো অধ্যায় ছিল। কোচ হিসেবে, মানুষ হিসেবে সেখানে যা লিখেছি তার তুলনা হয় না।’

গত বছর ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায় নিতে হয় মরিনহোকে। চুক্তির আড়াই বছর পর এই কোচের সঙ্গে সম্পর্কের ইতি টানে ইংল্যান্ডের ক্লাবটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত