যৌন নিপীড়ন প্রতিরোধে কুবিতে কর্মশালা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউএন-উইমেন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে উপদেষ্টা কমিটি, অভিযোগ কমিটি এবং টেকনিক্যাল কমিটি নামে তিনটি কমিটি ঘোষণা করা হয়।

উপদেষ্টা কমিটিতে সভাপতি রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী, সহ-সভাপতি ইউএন-উইমেনের প্রতিনিধি শুকো ইশাকাওয়া, সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহারকে সদস্য করা হয়।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহারকে আহ্বায়ক এবং ফার্মেসি বিভাগের প্রভাষক মানতাশা তাবাসুমকে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট অভিযোগ কমিটি গঠন করা হয়।

লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসকে সভাপতি করে এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. তাসনিমা আক্তারকে ফোকাল পয়েন্ট করে ৯ সদস্য বিশিষ্ট টেকনিক্যাল কমিটি করা হয়। কর্মশালায় বিভিন্ন বর্ষের ছাত্রীরা অংশগ্রহণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত