আ. লীগ নেতাকে পাশে বসিয়ে উন্নয়ন চাইলেন বিএনপির এমপি

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০৮:০৫ পিএম

বগুড়ায় দৃশ্যমান উন্নয়নের দাবি জানিয়ে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক  গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ) সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। ২০০৬ সালের পর থেকে বগুড়ায় দৃশ্যমান অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি উল্লেখ করে সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি পেশ করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।  

বিষয়টির ব্যাখ্যা দিয়ে জিএম সিরাজ বলেন, বগুড়ার উন্নয়নের স্বার্থে জনপ্রতিনিধি হিসেবে তিনি সব দলের নেতাদেরই সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে অন্যকোন দলের নেতা না এলেও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপস্থিত হয়েছেন। বগুড়ার স্বার্থে এটি ইতিবাচক বলে তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত