ঢাবি উপাচার্যের বাসভবনে ওঠার হুঁশিয়ারি গণরুমের শিক্ষার্থীদের

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১২:০৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৫ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। এই সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে গণরুমের শিক্ষার্থীদের নিয়ে উপাচার্য বাসভবনে ওঠার হুমকি দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক ছাত্র সমাবেশে এই আল্টিমেটাম দেন ওই ডাকসু নেতা। ‘গণরুম সমস্যার সমাধান ও নবীন শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগসুবিধা নিশ্চিত করে ভর্তির দাবিতে’ এই ছাত্র সমাবেশের আয়োজন করেন গণরুমের শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের নেতৃত্ব দেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত।

তানভীর হাসান সৈকত বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা হলো আবাসন সংকট। বর্তমান শিক্ষার্থীরা এখনো গণরুমে রাত কাটাচ্ছেন। প্রশাসন শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি। কিন্তু এর মধ্যে নতুন করে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত