সোনাইমুড়ীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে সেনাাইমুড়ি উপজেলা পরিষদের পিয়ন জাকির হোসেন ধর্ষণ চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সোনাইমুড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ জানান, রোববার রাতে উপজেলার নদনা ইউনিয়নের নদনা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী পাশের ঘরে টিভি দেখতে যাচ্ছিল। এ সময় জাকির হোসেন ওই ছাত্রীকে উঠান থেকে মুখ চেপে ধরে ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।
ছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন বেরিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। অভিযুক্ত জাকির পিয়ন উপজেলার নন্দনা ইউনিয়নের শাকতোলা গ্রামের জালাল আহম্মদ’র ছেলে। ঘটনার পর থেকেই সে পালাতক রয়েছে।
সোনাইমুড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, বুধবার এই ব্যাপারে থানায় মামলা হয়েছে। বুধবারই দুপুরে দিকে ভিকটিমকে বয়স নির্ধারন ও শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কিনা তা ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, অভিযুক্ত জাকির সোনাইমুড়ি উপজেলা পরিষদের অস্থায়ী চতুর্থ শ্রেণির কর্মচারী।
