হত্যাচেষ্টার অভিযোগ

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০১:২৩ এএম

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীর বিরুদ্ধে ব্যবসায়ী নেতা একেএম ফরিদ উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পালেরহাট বণিক সমিতির সভাপতি একেএম ফরিদ উদ্দিন বলেন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জিহাদী কয়েকটি হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে বিভিন্ন মামলার আসামি এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি নিজের বাহিনী দিয়ে বিভিন্নভাবে আমাকে হত্যার চেষ্টা করেছেন। তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন আমির আহম্মেদ রাজু, আবদুল মতিন পাটওয়ারী, বণিক সমিতির নেতা দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, জাফর আহাম্মদ, শাহজাহান, আক্তার হোসেন, সোলাইমান হোসেন প্রমুখ।

সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং বশিকপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জিহাদী অভিযোগ অস্বীকার করে বলেন, ফরিদ উদ্দিনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত