তালাক হওয়ার আশঙ্কা মেষের, অর্থ সঞ্চয় হবে না কন্যার

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০৮:৫১ এএম

মেষ : দাম্পত্য কলহে তালাক হওয়ার আশঙ্কা। কর্মে আয় বাড়লেও মনের সুখ দূর হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

বৃষ : সাংবাদিক ও পুস্তক প্রকাশকদের দিনটি শুভ নয়। সংসারে অতৃপ্তি থাকবে। স্নায়ুজনিত রোগে ভোগার আশঙ্কা।

মিথুন : ব্যবসায়ে কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবে না। তবু কর্মে কৃতকার্য হবেন। অলসতা দূর করুন ও মিতব্যয়ী হোন।

কর্কট : পেশাজীবীদের জন্য দিনটি শুভ নয়। আয় থেকে ব্যয় বাড়বে। ব্যবসা মোটামুটি চললেও পুঁজি বিনিয়োগ শুভ নয়।

সিংহ : ব্যবসায় আশানুরূপ লাভ হবে না। বস্ত্র ও পোশাক বিক্রেতাদের লাভ নির্ভর করবে বন্ধুদের সহযোগিতার ওপর। আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্বের জন্য পরিবারেও এর প্রভাব পড়বে।

কন্যা : ব্যবসায় উন্নতি যোগ আছে। আয় বাড়লেও অর্থ সঞ্চয় হবে না। দলিলপত্রের কার্যের বাধা দূর হবে। সাবধানে পথ চলুন।

তুলা : কর্মের উন্নতি যোগ এবং আয় বৃদ্ধি হবে। চাকরিজীবীদের আগত দিন শুভ দেখা যায়। স্বাস্থ্যের যত্ন নিন।

বৃশ্চিক : পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের পদোন্নতি যোগ আছে। কাজের চাপ বাড়বে। তবে মানসিক অলসতা দেখা দিতে পারে।

ধনু : ঠিকাদারি ব্যবসায় কোনো কাজের কাগজপত্রের কাজ সম্পূর্ণ হবে। কাজে চাপ বাড়বে। ব্যাংকে হিসাব খোলা লাগতে পারে।

মকর : নতুন ব্যবসা শুরু করার অনেক সুযোগ পাবেন। ব্যাংকে টাকা সঞ্চয় হবে। পুরান গাড়ি বিক্রির পরিকল্পনা আসবে।

কুম্ভ : বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে। সম্পত্তি ক্রয়ের পরিবেশ পাবেন। কর্মস্থলে সম্মান বৃদ্ধির জন্য কাগজপত্র তৈরি হবে।

মীন : রাজনীতিবিদদের চরম প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হতে হবে। বিজয় লাভ হবে এবং প্রভাব বাড়বে। বিদেশ ভ্রমণের ছাড়পত্র পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত