ভোলায় মেঘনার জলদস্যু বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১২:২৭ পিএম

ভোলায় মেঘনা নদীর জলদস্যু জাকির বাহিনীর প্রধান মো. জাকিরকে (৪০) ডাকাতির প্রস্তুতিকালে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন সদস্যরা। শুক্রবার ভোরের দিকে তাকে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রাম থেকে আটক করা হয়।

এ সময় তার সঙ্গে থাকা দুইটি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, জলদস্যু জাকির বাহিনী ভোলার মেঘনা নদীর জলসীমায় চাঁদাবাজি ও ডাকাতি করে বেড়াত। জাকিরের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মঈনউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার জাকির ভোলার মেঘনার কুখ্যাত জলদস্যু। তার ভয়ে জেলেরা আতঙ্কিত ছিল।

অনেক জেলে ভয়ে রাতে ও ভোরের দিকে নদীতে মাছ শিকারে যেত না। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুইটি এক নলা পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করে।

এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাকিরের অন্য সহযোগীরা পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত