নেত্রকোনায় খেলা নিয়ে শিশুদের ঝগড়া হামলায় বাবা নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১১:২৪ পিএম

নেত্রকোনা সদর উপজেলায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে মনজুরুল হক (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বড়ওয়ারী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মনজুরুল হক মেদনী ইউনিয়নের বড়ওয়ারী গ্রামের শুকুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে মনজুরুলের ছেলের সঙ্গে প্রতিবেশী উছমান মিয়ার ছেলের খেলা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে মনজুরুলের বাড়িতে উছমান মিয়া তার লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় তাকে একা পেয়ে কিল-ঘুষি মারতে থাকলে তিনি দৌড়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নেত্রকোনা থানার ওসি তাজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত