অনুমতি না দিলেও ব্যক্তিগত তথ্য নেয় অ্যান্ড্রয়েড অ্যাপ!

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১২:১৯ এএম

ব্যবহারকারী অনুমতি না দিলেও ব্যক্তিগত তথ্য চুরি করার অভিযোগ উঠেছে প্রায় দেড় হাজার অ্যান্ড্রয়েড অ্যাপের বিরুদ্ধে।

অ্যাপগুলো নিয়ে সম্প্রতি গবেষণা করেছে ইন্টারন্যাশনাল কম্পিউটার সায়েন্স ইনস্টিটিউট (আইসিএসআই)। কর্মকর্তারা বলছেন, ১৩২৫টি অ্যাপ তাদের ব্যবহারকারীর অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ব্যবসায়িক কাজে ব্যবহার করছে।

অ্যাপগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার মতো কোনো টুলও ব্যবহারকারীদের নেই।

কোনো অ্যাপ ডাউনলোড করার সময় বিভিন্ন বিষয়ে তারা ‘অ্যাকসেস’ চায়। এর মধ্যে ফোন তালিকা, গ্যালারি, কল রেকর্ডের মতো ব্যক্তিগত ফিচার থাকে। উন্নত অ্যাপগুলোকে এসব ফিচারে ‘ডিনাই’ করলে ঝুঁকি কমে যায়। তখন তারা ওইসব প্রোগ্রামের অ্যাকসেস নেয় না। কিন্তু এই অ্যাপগুলো তেমন নয়। ডিনাই করার পরও তারা তথ্য চুরি করছে।

আইসিএসআইয়ের গবেষক দল প্রমাণসহ অ্যাপগুলোর বিরুদ্ধে গুগলের কাছে অভিযোগ করেছে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যান্ড্রয়েড কিউতে এই তt্রুটিগুলো ঠিক করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত