দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত : আইজিপি

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০২:৫৮ এএম

সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে নির্বিঘেœ উদযাপন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজার শেষ দিন পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে আইজিপি এ কথা বলেন। এ সময় তিনি পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আইজিপি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। প্রতি বছর দেশে মণ্ডপের সংখ্যা বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত