গত ৫ অক্টোবর দেশ রূপান্তরে প্রকাশিত ‘জামাই সিরাজের সম্পদে হতবাক মুগদা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম ভাট্টি। লিখিত প্রতিবাদে তিনি জানান, প্রকাশিত সংবাদে কিছু ভুল তথ্য উপস্থাপিত হয়েছে যার কারণে তার রাজনৈতিক ও সামাজিক সম্মানহানি হয়েছে। প্রতিবেদনে প্রকাশিত তার ছয়টি বাড়ির তথ্য সঠিক নয়। একটি কুচক্রী মহল সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তার সম্মানহানির চেষ্টা করছেন। প্রতিবাদপত্রে আরও উল্লেখ করেন, তিনি লজিং মাস্টারের শিক্ষকতার পেশায় ছিলেন। অনেক পরিশ্রম করে তিনি এই অবস্থানে এসেছেন।
প্রতিবেদকের বক্তব্য : স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাধারণ মানুষের বক্তব্য এবং অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এখানে মনগড়া বা বানোয়াট কোনো তথ্য নেই।
