আদিতমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১২:৪৯ এএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা এনেছেন পরিষদের ১০ জন ইউপি সদস্য।

গত ৩ অক্টোবর প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য) নুর মোহাম্মদের সভাপতিত্বে অনাস্থা প্রস্তাব আনা হয়। অনাস্থা প্রস্তাবে ১০ জন সদস্য উপস্থিত থেকে রেজুলেশনে স্বাক্ষর করেন। পরে গত সোমবার অনাস্থা প্রস্তাবের রেজুলেশন জেলা প্রশাসক বরাবর জমা দেন তারা। যার অনুলিপি সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। চেয়ারম্যান শওকত আলী পলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

অভিযোগে জানা গেছে, উপজেলার পলাশী ইউপি পরিষদ চেয়ারম্যান শওকত আলী ইউনিয়ন পরিষদের সদস্যদের অবগত না করে নিজের খেয়ালখুশিমতো প্রকল্পের কাজ করে থাকেন।

পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলী বলেন, আনা অভিযোগ তদন্ত করলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত