মহিলা আ.লীগের কমিটি

সুনামগঞ্জে পদ বাগালেন নেতাদের আত্মীয়স্বজনরা

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১০:০৩ পিএম

সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এ কমিটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া বেশিরভাগ নেতা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের আত্মীয়স্বজন এবং জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের স্ত্রী।

গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কমিটি ৯১ সদস্যবিশিষ্ট জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেয়। সভাপতি শামছুন নাহার বেগম ও সাধারণ সম্পাদক হুসনা হুদার বিরুদ্ধে কমিটিতে আত্মীয়স্বজনদের ঠাঁই দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সানজিদা নাসরিন দিনা ডায়না বলেন, যুব মহিলা লীগের নেত্রীদের নিয়ে মহিলা আওয়ামী লীগের কমিটি করা হয়েছে। কমিটিতে আত্মীয়করণ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা বলেন, পূর্ণাঙ্গ কমিটিতে সংগঠনের ত্যাগী, পরীক্ষিত ও সক্রিয় নেত্রীরাই স্থান পেয়েছেন। আগে কেন্দ্র থেকে ২০১৮ সালের ৩০ জুলাই জেলা মহিলা আওয়ামী লীগের ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত