অনিয়ম-দুর্নীতির অভিযোগ

উল্লাপাড়া পৌর মেয়রের সম্পত্তির তথ্য চেয়েছে দুদক

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১০:০৪ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন বরাবর স্থানীয়দের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তির রেকর্ডসহ প্রয়োজনীয় তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন।

সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মেয়র নজরুলের সব স্থাবর-অস্থাবর সম্পত্তির রেকর্ডসহ প্রয়োজনীয় তথ্য চেয়ে এ চিঠি দিয়েছেন।

উল্লাপাড়া ইউএনও মো. আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে পৌর মেয়র নজরুল ইসলাম বলেন, ‘আমি কোনো অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করিনি। এ সবের সঙ্গে আমি জড়িতও নই। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও ভুয়া অভিযোগ দিয়ে থাকতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত