ফজিলাতুন্নেছা প্রশিক্ষণ কেন্দ্রের তৃতীয় ব্যাচের কার্যক্রম উদ্বোধন

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১০:৪৭ পিএম

সাভারে শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জিরানী বাজারে প্রতিষ্ঠানটির হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করা হয়। মহিলাবিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত সচিব ড. আইনুল কবির উদ্বোধন ঘোষণা করেন।

ড. আইনুল কবির বলেন, ‘আজকের প্রশিক্ষণার্থীরা ৩ মাস পর নিজেদের পরিবর্তন বুঝতে পারবেন। এখানে আপনারা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হবেন। পরিবার তথা সমাজে আপনাদের মর্যাদা বৃদ্ধি পাবে। সংসারে বাড়তি উপার্জন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। পাশাপাশি সবদিক দিয়ে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবেন। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, মনোযোগ দিয়ে কাজটি শিখবেন। তাহলে জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন।’

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোখলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশ-এর পরিচালক দিদারুল আলম চৌধুরী, সিনিয়র টেকনিক্যাল কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আঞ্চলিক ব্যবস্থাপক মো. শফিকুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত