মোদি-শি চিনপিং বৈঠকের নিরাপত্তায় যুদ্ধজাহাজ মোতায়েন

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০৯:৩৭ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যকার অনানুষ্ঠানিক সম্মেলন হবে তামিলনাড়–র মামাল্লাপুরম শহরে। এ সম্মেলন ঘিরে সমুদ্র তীরবর্তী ঐতিহাসিক এই শহর ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী এ শহরের নজরদারিতে মোতায়েন করা হয়েছে পাঁচ হাজার পুলিশ সদস্য। এছাড়া সমুদ্র উপকূলের সামান্য দূরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও কোস্টগার্ডের টহল জাহাজও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

গতকাল মহাবলিপুরম মন্দিরে যান চীনের প্রেসিডেন্ট। এ সময় তাকে প্রাচীন ওই মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখান মোদি। মামাল্লাপুরম শহরে টহল বাড়ানোর পাশাপাশি বিশ্ব ঐতিহ্য ঘোষিত স্মৃতিচিহ্নগুলোর ওপর নজরদারি করতে ৮০০ সিসিটিভি স্থাপন করা হয়েছে। সপ্তম ও অষ্টম শতাব্দীর পল্লভা সাম্রাজ্যের স্মৃতিবিজড়িত এ শহরের প্রবেশ কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত