৫ জনকে কাটিয়ে বাংলাদেশি কিশোরীর চোখ ধাঁধানো গোল

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১২:৪২ এএম

মাঠ বৃত্ত থেকে সতীর্থের বাড়ানো বল ধরলেন। এরপর একা ছুটতে লাগলেন প্রতিপক্ষের গোল মুখের দিকে। শুরুতেই একজনকে কাটালেন। বাড়ালেন নিজের গতি। বলের ওপর কী দুর্দান্ত কন্ট্রোল!

নেপালের চারজন ডিফেন্ডার ক্লোজ হয়েও আটকাতে পারলেন না বাংলাদেশের কিশোরী সাহিদা আক্তার রিপাকে। মধ্যমাঠ থেকে বল নিয়ে মোট পাঁচজনকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করলেন তিনি।

বাংলাদেশি কিশোরী রিপা চোখ ধাঁধানো গোলটি করেছেন সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে নেপালের বিপক্ষে ম্যাচে। গত শুক্রবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ২-১ এ জয় তুলে নেয় বাংলাদেশ।

ম্যাচের ১২ মিনিটেই দেখার মতো গোলে দলকে এগিয়ে দিয়েছিলে কক্সবাজারের মেয়ে রিপা। দ্বিতীয় গোলটি করেছিলেন অধিনায়ক শামছুন্নাহার জুনিয়ার।

এর আগে ভুটানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয়েও গোল পেয়েছিলেন রিপা। ভুটান ও নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চার দলের আসরের ফাইনাল নিশ্চিত করেছি বাংলাদেশের মেয়েরা।

রবিবার লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে গোলাম রব্বানী ছোটনের দল। ১৫ অক্টোবর এই দুই দলই শিরোপার লড়াইয়ে নামবে।

নেপালের বিপক্ষে রিপার করা গোলটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখে নেওয়া যাক সেই ডিভিও (এই ডিভিওটি নেওয়া হয়েছে স্পোর্টস ক্যাসেলের ফেইসবুক পেজ থেকে)-

×
সর্বশেষ সর্বাধিক পঠিত