সোনারতরী টাওয়ারের চারতলায় করপোরেট অফিসে সম্প্রতি রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার সঙ্গে একটি চুক্তি করেছে র্যাংগ্স ইলেকট্রনিকস। চুক্তিতে সই করেন র্যাংগ্সের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন ও রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার সিইও এইচ এম মকবুল হোসাইন। এ সময় সনি ইন্টারন্যাশনাল (এস) বাংলাদেশ শাখা প্রধান এলেক্স ই; র্যাংগ্স ইলেকট্রনিকসের মহাব্যবস্থাপক তানভীর হোসেন, রয়েল টিউলিপের পরিচালক আহসান ইসহাক প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় সনি-র্যাংগ্স গ্রাহকরা ফ্রি ফাইভ স্টার ভ্যাকেশন অফারে রিসোর্টে বিনামূল্যে ২ রাত, ৩ দিন থাকার সুযোগ, সুইমিং পুল, জিম, ওয়াই-ফাই ব্যবহার, ওয়াটার পার্ক, মুভি থিয়েটার, নিজস্ব সি বিচে প্রবেশসহ সব সুযোগ-সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি
×
