ছোট্ট শিশুটির প্রতি এমন নৃশংসতা কল্পনাকে হার মানায়

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৩:১৫ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে রাতের আঁধারে ঘর থেকে তুলে নিয়ে তুহিন নামের পাঁচ বছরের এক শিশুকে নৃশংস কায়দায় হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দিরাই থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের মোল্লা।

তুহিন উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামের আবদুল বাসিতের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, রবিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আবদুল মুসাব্বিরের পরিবারের লোকজন। রাত ৩টার দিকে তুহিনের চাচাতো বোন সাবিনা বেগম ঘরের দরজা খোলা দেখে চিৎকার শুরু করে।

চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন তুহিন ঘরে নেই। খোঁজাখুঁজি করে বাড়ি থেকে কিছু দূরে মসজিদের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। এসময় লাশের পেটে দুটি ছুরি ঢোকানো ছিল।

নিহতের আত্মীয় ইমরান হোসেন জানান, খুনিরা শিশুটির কান ও লিঙ্গ কেটে নিয়েছে। হত্যার পর তাকে গাছে ঝুলিয়ে দেয় এবং পেটে দুটি ছুরি ঢুকিয়ে দেয়।

দিরাই থানার এসআই আবু তাহের মোল্লা খবর পেয়ে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছান। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত