কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকবে কন্যার, মায়ের স্বাস্থ্য ভালো যাবে না মকরের

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০৯:১৭ এএম

মেষ : গায়ের ব্যথা বৃদ্ধি পাবে এবং রক্তচাপ হ্রাস-বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটবে। চাকরিতে পদোন্নতি থেমে যাবে।

তুলা : স্বামী-স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। পুঁজি বিনিয়োগে লাভ হবে। আত্মীয়র জন্য ব্যয় বাড়বে।

বৃষ : আয় না বাড়লেও ব্যয় বাড়বে। শরীরে নানা পীড়া আক্রমণ করবে। ব্যবসায়ে আইনি ঝামেলা থাকবে।

বৃশ্চিক : রোগের জন্য অর্থ ব্যয়। বাড়ি ও সম্পত্তি ক্রয় করা সম্ভব হবে। পরিবারে শান্তি থাকবে।

মিথুন : স্বামী-স্ত্রীর রোগ-শোক থাকলেও ধর্মীয় ভাব ও আশা কিছুটা পূরণ হবে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক পুনঃস্থাপিত হবে। সেবামূলক কাজে খ্যাতি বাড়বে।

কর্কট : মাটির সঙ্গে সম্পর্কিত ব্যবসায় লাভ হবে। আত্মসাধনায় নিয়োজিত ব্যক্তিবর্গের সুফল পাওয়ার রাস্তা খুলে যাবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

সিংহ : শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ যাবে। আয় বাড়লেও সঞ্চয় হবে না। বিদেশ ভ্রমণে সম্পদ বৃদ্ধি হবে।

কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকবে। স্বাস্থ্য নিয়ে দুর্ভাবনা বাড়তে পারে। আয় বাড়বে।

ধনু : বাড়ির সবারই স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। মনে ধর্মীয় ভাব দেখা দেবে। ব্যবসা ভালো না হলেও চাকরিতে শুভ যোগ আছে।

মকর : কর্মে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। চাকরিতে সম্মান বাড়বে।

কুম্ভ : কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। ভূ-সম্পত্তি বৃদ্ধি হবে। নতুন আত্মীয় লাভ হবে।

মীন : আয় বাড়বে। কিন্তু স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুর্ভাবনা বাড়তে পারে। কাজে বিশেষ উন্নতি যোগ আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত