চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতীকের প্রার্থী তসিকুল ইসলাম তসি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার দিবাগত গভীর রাতে নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোতায়াক্কিল রহমান জানান, উপজেলার মোট ১৫৭টি কেন্দ্রে বিএনপি প্রার্থী তসিকুল ইসলাম তসি পেয়েছেন ৯৭ হাজার ৯১৩ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান তোতা পেয়েছেন ৩৯ হাজার ৫৬৬ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম পেয়েছেন ৩২ হাজার ১১৪ ভোট।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৯৩ হাজার ৮৩১ ভোট পেয়ে নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৩ হাজার ৩৮৬ পেয়ে নাসরিন আখতার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত দুই ভাইস চেয়ারম্যানও বিএনপি সমর্থিত।
