১ দিনে লাখ চুলা বিক্রির রেকর্ড ওয়ালটনের

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১২:৪১ এএম

ওয়ালটন ১৪ সেপ্টেম্বর এক দিনেই এক লাখ ইউনিট গ্যাসের চুলা বা গ্যাস স্টোভ বিক্রি করেছে, যা রেকর্ড। গত মঙ্গলবার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে এই সাফল্য উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রেজওয়ানা, এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার ও মোহাম্মদ রায়হান, অপারেটিভ ডিরেক্টর রবিউল আলম ভুইয়া, ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স বিভাগের চিফ অপারেটিং অফিসার (সিওও) আতিকুল ইসলাম, সেলস ও মার্কেটিং প্রধান মাশরুর হাসান, প্রোডাক্ট ম্যানেজার জানেসার আলীসহ অন্যান্য কর্মকর্তা।

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের সিওও আতিকুল ইসলাম জানান, দামে সাশ্রয়ী, দেখতে সুন্দর, টেকসই ও রান্নায় গ্যাস খরচ কম হওয়ায় গ্রাহকপ্রিয়তা পাচ্ছে ওয়ালটন গ্যাস বার্নার। চলতি বছরের ৯ মাসে গতবারের একই সময়ের চেয়ে চুলা বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৮৫ শতাংশ। বছরের প্রথম ৯ মাসেই পূরণ হয়ে গেছে গ্যাস বার্নার বিক্রির বার্ষিক লক্ষ্যমাত্রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত