মা ইলিশ মাছ ধরা ঠেকাতে সরকারঘোষিত নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত রেখেছে নৌ-পুলিশ। ৯ অক্টোবর থেকে অভিযানটি পরিচালনা করছে তারা।
নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন দেশ রূপান্তরকে জানান, ৩০ অক্টোবর পর্যন্ত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯’কে কেন্দ্র করে মা ইলিশ ধরা বন্ধ থাকবে। সরকার কর্র্তৃক ঘোষিত এই ২২ দিনে যদি কেউ নদীতে জাল ফেলে ইলিশ মাছ ধরে তাহলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। এ সময় একটি মা ইলিশ ২০ থেকে ২২ লাখ ডিম ছাড়ে এবং যদি অর্ধেক ডিমও পরিপূর্ণ মাছ হয় তাহলে আমরা ১০ থেকে ২২ লাখ ইলিশ মাছ পাব।
