স্টার স্পোর্টসের বিজ্ঞাপনে টাইগারদের নিয়ে ব্যঙ্গ! (ভিডিও)

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১২:১৪ পিএম

তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে ভারত সফরে যাচ্ছে সাকিব আল হাসানরা। টাইগারদের সঙ্গে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি সিরিজ নিয়ে একটি বিজ্ঞাপন ছেড়েছে স্টার স্পোর্টস। তাতে ব্যঙ্গাত্মক করে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশকে।

দিল্লিতে ৩ নভেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। রাজকোটে ৭ নভেম্বর হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ হবে ১০ নভেম্বর নাগপুরে।

বাংলাদেশ ভারত ম্যাচ ঘিরে তৈরি হওয়া উত্তেজনা দর্শকদের মাঝে আরও ছড়িয়ে দিতে স্টার স্পোর্টস একটি বিজ্ঞাপন সম্প্রচার করছে। সেই বিজ্ঞাপনে অভিনয় করেছেন ভারতের তারকা ক্রিকেটার বীরেন্দর শেবাগ, যিনি অতীতে বেশ কয়েকবার বাংলাদেশ দলের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

বিজ্ঞাপনটিতে বাংলাদেশকে দেখানো হয় একটি বল হিসেবে ও ভারতকে ব্যাট। সেখানে নিছক মজার খেলায় কোহলিকে উড়িয়ে দিতে পারায় বাংলাদেশকে খুব খুশি দেখানো হয়। তাতে শেবাগকে বলতে শোনা গেছে, “এখানেই এত উড়ছে, যদি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিতে যায়; তা হলে যে কি করবে কে জানে?”

টি-টোয়েন্টিতে কখনই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। মূলত সেটিকে থিম করে এ প্রমো ভিডিওটি বানিয়েছে স্টার স্পোর্টস।

ভারতের বিপক্ষে বাংলাদেশের গত কয়েকটি লড়াইয়ে উত্তেজনার পারদ ছিল চরমে। অল্পের জন্য তামিম-সাকিবরা। এর মধ্যে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১ রানে হারে তারা।

শেষ বলে হার মানতে হয় ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে ও এশিয়া কাপের ফাইনালে। আর ইংল্যান্ড বিশ্বকাপেও কোহলিদের সঙ্গে দারুণ লড়েছিল টাইগাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত