৫ বছরের জেল এই প্রোটিয়া ক্রিকেটারের

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৮:০৮ পিএম

২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিংয়ের পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছিল সাবেক দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় গুলাম বদির বিরুদ্ধে। তখন সুপার স্পোর্টের ধারাভাষ্যকার পরিচয়ে ম্যাচ ফিক্সিংয়ের জন্য সাবেক সতীর্থ ও ক্রিকেটারদের ফুসলানোর চেষ্টা করেন।

অভিযোগের প্রমাণ পাওয়ায় ২০১৬ সালের জানুয়ারিতে তাকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করে দেশটির ক্রিকেট বোর্ড। সেই শাস্তির সঙ্গে এবার যোগ হলো পাঁচ বছরের জেল।

দক্ষিণ আফ্রিকার হ্যানসি ক্রনিয়ের ফিক্সিংয়ের ঘটনার পর ২০০৪ সালে বিশেষ আইন করেছিল দক্ষিণ আফ্রিকা। আইনের একটি ধারা ছিল ক্রীড়ায় দুর্নীতি নিয়ে, যে ধারা অনুসারে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংও ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচ্য। তাতেই শাস্তি হিসেবে পাঁচ বছরের জেল হলো বদির। তিনিই প্রথম প্রোটিয়া ক্রিকেটার, যিনি বিশেষ আইনটিতে শাস্তি পেলেন।

এই ঘটনাটিকে বলা হচ্ছে ল্যান্ডমার্ক কেস। গত নভেম্বরে দুর্নীতির ৮টি অভিযোগে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি খেলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত