ডাকাতি মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১২:৩৪ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে বারদী ইউনিয়নের পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া হাবুর বিরুদ্ধে তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। বর্তমানে তিনি বারদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত