উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন সংস্থাসমূহকে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করার পরামর্শ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় এ পরামর্শ দেওয়া হয়।
সভায় গণপূর্ত অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্র্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্র্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্র্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্র্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর ও হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, চলমান প্রকল্পসমূহ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ ও সংস্থাসমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়া চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন সম্পর্কে সভায় আলোচনা করা হয়।
