সরফরাজকেই অধিনায়ক চান পাকিস্তানের সাবেকরা

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০১:২৫ পিএম

সরফরাজ আহমেদকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।

অধিকাংশ সাবেক অধিনায়ক মনে করেন, সরফরাজকে এই মুহূর্তে দায়িত্বে রাখা উচিত।

সম্প্রতি সরফরাজকে সরিয়ে টেস্টের অধিনায়ক করা হয়েছে আজহার আলীকে। টি-টোয়েন্টিতে বাবর আজম। ওয়ানডেতেও নতুন কাউকে খোঁজা হচ্ছে।

দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াদাদ বলেছেন, ‘দুই বছর ধরে সরফরাজ সাধ্যমতো চেষ্টা করেছে। তাকে আরও সময় দেওয়া উচিত।’

মহসিন খান বলছেন, ‘সরফরাজ পাকিস্তানকে টি-টোয়েন্টিতে এক নম্বর করেছে। এই মুহূর্তে তাকে সরিয়ে দিলে ক্যারিয়ারে প্রভাব পড়বে।’

আরেক প্রাক্তন অধিনায়ক মঈন খান বলছেন, পিসিবির সিদ্ধান্তে তিনি হতাশ।

ইংল্যান্ডে বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে বেশ পরিবর্তন এসেছে। প্রধান নির্বাচকের পদ ছেড়েছেন ইনজামাম-উল-হক। চাকরি গিয়েছিলে কোচ মিকি আর্থারের। সর্বশেষ কপাল পুড়ল সরফরাজের। সামনের টেস্ট সিরিজ থেকে বাদও পড়তে পারেন তিনি!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত