স্বামী ডেনিয়েল ওয়েভারের ৪১তম জন্মদিনে আবেগ গোপন করতে পারলেন না সানি লিওন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বিশেষ বার্তা। যেখানে খুবই স্পষ্টভাবে মনের কথা তুলে ধরেছেন।
ডেনিয়েলকে চমৎকার স্বামী ও বাবা বলে উল্লেখ করেন বলিউডের জনপ্রিয় এই নায়িকা। অনেক দিন একসঙ্গে থাকার পরও স্বামীর প্রতি নিজের ভালোবাসাকে অবিশ্বাস্য মনে হয় বলে জানান ‘বেবি ডল’।
সানি লেখেন, “এত বছর একসঙ্গে থাকার পরও তোমাকে কতটা ভালোবাসি, তা বিশ্বাস হয় না। তুমি শক্তিশালী, সাহসী, অনেক স্মার্ট, ভালোবাসাময়, যত্নশীল ও সব মিলিয়ে দারুণ স্বামী ও বাবা! শুভ জন্মদিন আমার ভালোবাসা।’
বার্তার সঙ্গে ‘জিসম টু’ নায়িকা একটি ছবি জুড়ে দেন। সেখানে তাদের রসায়ন ফুটে উঠেছে।
২০১১ সালে বিয়ে করেন তারা। তাদের তিন সন্তান। এর মধ্যে নিশাকে দত্তক নেন এই দম্পতি। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান নোয়াহ ও আশারের মা-বাবা হন তারা।
ডেনিয়েল এক সময় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া সংগীত নিয়ে কাজ করেন তিনি। বর্তমানে সানির সঙ্গে মিলে ব্যবসা করছেন।
